Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সালিশ করতে থানায় গিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী জাহানারা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৪:৩৮
সালিশ করতে থানায় গিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী জাহানারা

সালিশ বৈঠক করতে গিয়েছিলেন সৈয়দপুর থানায়। সেখানে জেলা মহিলা দলনেত্রীর সঙ্গে বাধল তর্ক। এরপর নীলফামারী সদরের হত্যা মামলায় গ্রেপ্তার হলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।

সৈয়দপুরে মঙ্গলবার রাতের ঘটনা এটি। বুধবার সকালে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

তিনি জানালেন, রাতে এলাকার একটি জমি-সংক্রান্ত ঝামেলা মেটাতে থানার বৈঠকখানায় সালিশ ডাকেন স্থানীয় লোকজন। এক পক্ষের হয়ে বৈঠকে এসেছিলেন সাবেক কাউন্সিলর কাজী জাহানারা। আরেক পক্ষে এসেছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাধে তর্ক। 

ওসি রেজাউলের ভাষ্য, নীলফামারী সদর থানায় ২০১৩ সালের একটি হত্যা মামলায় আসামির তালিকায় নাম ছিল জাহানারার। গত রাতে থানায় দুই পক্ষের হট্টগোলের মধ্যে জাহানারাকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় সদর থানায়। বুধবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।

 

আরও পড়ুন

আওয়ামী লীগের পক্ষে স্লোগান, পুলিশ আসতেই পালিয়ে গেলেন যুবক

২৭ এপ্রিল ২০২৬


২০১৩ সালের হত্যা মামলায় এখন কেন গ্রেপ্তার, জানতে চাইলে ওসি বললেন, ‘সদর থানার রেকর্ডে জাহানারা পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের বিষয়ে এতদিন সৈয়দপুর থানায় কোনো রিকুইজিশন ছিল না। গতকাল রাতে রিকুইজিশন এলে আমরা তাকে গ্রেপ্তার করি।’

২০১৩ সালের ১৪ ডিসেম্বর রামগঞ্জ হাটে সহিংসতা এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনার সময় নিহত হন সিদ্দিক আলী নামের এক পথচারী। পরে আসাদুজ্জামানকে প্রধান আসামি করে ২০২ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে মো. লিটন রহমান। 

মামলার অভিযোগ অনুযায়ী, ওইদিন রামগঞ্জ বাজারে আওয়ামী লীগের লোকজনের হামলায় সিদ্দিক আহত হন। পরে আসাদুজ্জামানের গাড়িচাপায় তার মৃত্যু হয়।

গ্রেপ্তারআওয়ামী লীগনীলফামারীসৈয়দপুরসিদ্দিক হত্যা মামলাহত্যা মামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise