Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রান্তিক প্রচেষ্টা

সোলায়মানের বাগানে ১০২ জাতের আম

আসাদুজ্জামান দারা, ফেনী ও শেখ আব্দুল হান্নান, সোনাগাজী
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০৬
সোলায়মানের বাগানে  ১০২ জাতের  আম

এ যেন আমের ভুবন। গাছে গাছে ঝুলছে পাকা ও আধা পাকা আম। যে কারও মন ভালো হয়ে যাবে এখানে এলে। ফেনীর সোনাগাজী উপজেলার এই বাগানে রয়েছে প্রায় ১০২ প্রজাতির আম।

ফেনী নদী তীরবর্তী মুহুরী সেচ প্রকল্পসংলগ্ন স্থানে ৬৫ একর জমিতে সোনাগাজী সোয়াস কমপ্লেক্সে ছয় হাজার গাছের এ বাগানটি গড়ে তুলেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. সোলায়মান। শুধু মৌসুমে নয়, ১২ মাসই আম পাওয়া যায় এ বাগানে।

চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, রাজশাহী, দিনাজপুর, নওগাঁসহ দেশের সব অঞ্চলের আম রয়েছে এ বাগানে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভারত, ভুটান, চীনসহ বিভিন্ন দেশের বাহারি ও নানা স্বাদের আম রয়েছে এখানে।

মো. সোলায়মান ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যান। এরপর দেশের বিভিন্ন এলাকা ঘুরে আম, মৎস্য চাষ, গবাদি পশু পালন, মধু, সরিষা উৎপাদন ও নার্সারি তৈরির বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। পরে ১৯৯২ সালে ৩ লাখ টাকা পুঁজি নিয়ে পারিবারিক জমিতে প্রতিষ্ঠা করেন খামার। ৬৫ একরের সমন্বিত খামারে প্রায় ১৫ একর জমিতে রয়েছে আমবাগান। এর মধ্যে চার একর জমিতে চাষ করা হয়েছে শুধুই আম। বাকি আমগাছগুলো লাগানো হয়েছে পুকুরের পাড়ে। চলতি মৌসুমে এ বাগান থেকে ৫০-৫৫ টন আম উৎপাদন হবে— জানালেন সোলায়মান।

বাগানে রয়েছে মরিয়ম, আম্রপালি, মধুরানী, হাঁড়িভাঙা, কাঁচামিঠা, কিউজাই, রেড পালমার, রেড তাইওয়ান, হানিডিও, নাম ডগমাই, কাটিমন, তোতাপুরি, ল্যাংড়া, হিমসাগর, সূর্যডিম, থাইল্যান্ডের আম চিয়াংমাই, গৌরমতি, ক্যান্ট, ব্যানানা, লুবনা ইত্যাদি জাতের আম। সাধারণ জাতের আম প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ব্যানানাসহ কয়েকটি জাতের আম বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকায়।

সোলায়মান বললেন, এসব আম বাজারে নিয়ে বিক্রি করতে হয় না। খামারে এসেই কিনে নিয়ে যান ক্রেতারা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের কিছু ক্রেতা রয়েছেন, যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম সংগ্রহ করেন।

সাবেক এই সেনা কর্মকর্তা জানালেন, বাগানে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করেন না তিনি। শুধু আমের মুকুল আসার দুই মাস আগে একবার কীটনাশক ছিটানো হয়। আর সারা বছর ব্যবহার করেন জৈবসার। বাগানে স্থায়ী কর্মচারীর সংখ্যা ২৫। আর দৈনিক মজুরি ভিত্তিতে আছেন আরও ১০ জন।

বাগানে আম ছাড়াও আছে কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, নারকেল, ড্রাগন, জামরুলসহ নানা ফলের গাছ। একপাশে গবাদি পশুর খামার, আরেক পাশে নার্সারি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেছেন, সোনাগাজীর মাটিতে দেশের বিভিন্ন প্রজাতির আম চাষাবাদে সফল হয়েছেন মেজর (অব.) সোলায়মান। তাই ফেনীর এ অঞ্চল আমবাগান করার জন্য উপযোগী। আশা করি, তাকে দেখে অন্যরাও পাবেন উৎসাহ।

প্রান্তিক প্রচেষ্টাআমপ্রজাতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে