Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৩:০৮
চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও অবাঞ্ছিত ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে আবারও অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি।

গতকাল বুধবার বিকালে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম জানান, নতুন একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপির কার্যক্রম নিয়ে তাদের আপত্তি আছে। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কোনো দল বা নেতার কর্মকাণ্ডের সমালোচনাও গণতান্ত্রিক চর্চার অংশ। তবে বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক শালীনতা ও সৌজন্য বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে আরও সহনশীল করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

০২ আগস্ট ২০২৬

বিএনপি নেতার এ ঘোষণাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে চাঁদপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। নাসীরুদ্দীন পাটওয়ারী জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা। তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় রাজনীতিতে প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এবার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ঘোষণায় পুরো চাঁদপুর জেলায় তাকে অবাঞ্ছিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীচাঁদপুরঅবাঞ্ছিত ঘোষণাবিএনপিএনসিপি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise