Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সৈয়দপুরে অটোর ‎৩০০ ব্যাটারি আটক!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:২৭
সৈয়দপুরে অটোর ‎৩০০ ব্যাটারি আটক!

নীলফামারীর সৈয়দপুরে  আটক করা হয়েছে অটোবাইকের ৩০০ পিস ব্যাটারি। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সওজ ভবনের সামনে থেকে কাস্টমস এর সৈয়দপুর সার্কেল ব্যাটারিগুলো জব্দ করে নিজেদের জিম্মায় রেখেছেন।
‎
‎মূলত, ট্রাকটিতে মাদকদ্রব্য আছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকার মটর শ্রমিকসহ স্থানীয় লোকজন আটক করে। এ সময় চালক জানায় অটোর ব্যাটারি আছে এবং এগুলো সৈয়দপুর শহরের বিউটি সাইকেল স্টোরে যাবে। তখন লোকজন চালান দেখতে চায়। এতে দেখা যায়, ব্যাটারিগুলো নারায়ণগঞ্জের জুয়াওনজু এন্টারপ্রাইজ থেকে কেনা হয়েছে। চালানে প্রাপকের নাম উল্লেখ করা হয়েছে সৈয়দপুর শহরের সাজ্জাদ সাইকেল স্টোর। কিন্তু এই নামের কোনো প্রতিষ্ঠান সৈয়দপুর শহরে নেই। ফলে সন্দেহ হওয়ায় তারা প্রথমে পুলিশকে জানায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও মালগুলো অবৈধ নয় মর্মে ছেড়ে দিতে চায়।
‎
তবে উপস্থিত সবাই  বিষয়টি সৈয়দপুর কাস্টমস্ কর্তৃপক্ষকে জানায়। তখন কাস্টমস্ গিয়ে চালানের ভিত্তিতে মালের মালিককে উপস্থিত করার দাবি করেন। কিন্তু ট্রাক চালক একাধিকবার কল করলেও কোনো মালিক উপস্থিত না হওয়ায় কাস্টমস্ ট্রাকসহ সৈয়দপুর থানায় নিয়ে আসে। এখানে ট্রাকের সব ব্যাটারি নামিয়ে গণনা করার পর আবার ওই ট্রাকে করেই রংপুর কাস্টমসের গোডাউনে রাখার জন্য নিয়ে যায়।


আরও পড়ুন

নতুন সিনেমায় কেন কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করেননি ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি

২০ আগস্ট ২০২৬



সৈয়দপুর থানায় জব্দকৃত মাল গণনা শেষে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাহাবুদ্দিন মজুমদার জানিয়েছেন, ট্রাকে বিভিন্ন সাইজের ৩০০ পিস অর্থাৎ ১৫০ সেট ব্যাটারি আছে। এগুলোর মালিক উপস্থিত না থাকায় আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি। পরে যথাযথ কাগজপত্রসহ মালিকানা দাবিকারী আসলে তাকে মালমাল বুঝিয়ে দেওয়া হবে। আর এক্ষেত্রে ট্যাক্স বা ভ্যাট ফাঁকির তথ্য যাচাই করে দেখা হবে। যদি সত্যতা পাওয়া যায় তাহলে এ ব্যাপারে মামলা করা হবে। তবে এখন পর্যন্ত কোনো মালিক বা যথাযথ কর্তৃপক্ষ পাওয়া যায়নি।

‎


‎চালকের বক্তব্য অনুযায়ী সৈয়দপুর বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন, মূলত ব্যাটারিগুলো আমার ভাতিজা সাজ্জাদ হোসেনের। সে এই মুহূর্তে সৈয়দপুরে নাই, আসলে পরে ইনকাম ট্যাক্স ও ভ্যাটের কাগজপত্র জমা দিয়ে মালগুলো নিয়ে আসবে।


‎

‎সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেছেন, স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে থানায় খবর দেয় যে, ওই ট্রাকে মাদক আছে। এই খবরের ভিত্তিতে ৯৯৯ এর পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু মাদক থাকার বিষয়ে নিশ্চিত না হওয়ায় বৈধ ব্যাটারিগুলো ছেড়ে দিতে চায়। কিন্তু ট্রাক আটককারীরা তাতে সন্তোষ না হওয়ায় কাস্টমসকে খবর দেয়। তারা এসে ট্রাকসহ বিদেশ থেকে আমদানীকৃত ব্যাটারিগুলো থানায় এনে গণনার পর জব্দ করে তাদের জিম্মায় নিয়ে গেছে। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।


    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise