Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন সেই রমণীকান্ত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২১:০৬
প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন সেই রমণীকান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা, সনদ ও নগদ দুই লাখ টাকার চেক নিচ্ছেন রমণীকান্ত বেপারী

৫৫ বছর ধরে বিনা বেতনে কোমলমতি শিশুদের পাঠদান করে আসা বরিশালের আগৈলঝাড়ার রমণীকান্ত বেপারী অবশেষে পেলেন তার শিক্ষা-সেবার স্বীকৃতি।

দৈনিক আগামীর সময়ে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা, সনদ ও নগদ দুই লাখ টাকার চেক পেয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে ঢাকার আব্দুল গণি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের পাঠশালার শিক্ষক রমণীকান্ত বেপারীর গলায় মেডেল পরিয়ে দেন।

একই সঙ্গে তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ ও দুই লাখ টাকার চেক। এ সময় তার সঙ্গে ছিলেন নাতি তরুণ বেপারী।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দৈনিক আগামীর সময়-এ ‘ধন্যবাদ’ সিরিজে রমণীকান্ত বেপারীকে নিয়ে ‘বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নজরে আসে।


আরও পড়ুন

বড় সরদার বাড়ির মেরামত স্থগিত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

০৫ অক্টোবর ২০২৬

পরে ইউএনও নিরুপম মজুমদার রাংতা গ্রামের পাঠশালায় সরেজমিনে রমণীকান্ত বেপারীর সঙ্গে দেখা করেন। তিনি পাঠশালার কার্যক্রম ও শিশু শিক্ষার্থীদের পাঠদান প্রত্যক্ষ করেন এবং শিক্ষক রমণীকান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তার হাতে উপহার সামগ্রীও তুলে দেন ইউএনও।

সোমবার সম্মাননা পাওয়ার পর আবেগাপ্লুত রমণীকান্ত বেপারী বললেন, আমি ৫৫ বছর ধরে বিনা বেতনে আমার পাঠশালার মাধ্যমে কোমলমতি শিশুদের পাঠদান করে আসছি। কোনোদিন ভাবিনি, একটি সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা ও দুই লাখ টাকার চেক পাব। এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি বললেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে দৈনিক আগামীর সময় পত্রিকার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর প্রতিও কৃতজ্ঞ।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেছেন, দৈনিক আগামীর সময় পত্রিকায় রমণীকান্ত বেপারীকে নিয়ে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হলে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার স্যারের নির্দেশে রমণীকান্তের পাঠশালায় সরেজমিন যাই। সেখানে গিয়ে শিশু শিক্ষার্থীদের পাঠদান দেখে খুবই ভালো লাগে। শিক্ষক রমণীকান্ত বেপারী একজন ভালো মানুষ। তার মতো মানুষ সমাজে আছেন বলেই আমাদের দেশটা ভালো আছে।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই শিশুদের শিক্ষাদানের এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মাননা ও আর্থিক পুরস্কারে রমণীকান্ত বেপারীর পাশাপাশি আনন্দিত স্থানীয়রাও। তার এই সম্মাননা সমাজে নিঃস্বার্থভাবে শিক্ষা ও মানবসেবায় নিয়োজিত অন্যদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রমণীকান্ত বেপারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু