গামলায় গরম সিরার মধ্যে ডুবিয়ে রাখা রসগোল্লা। সচরাচর যেসব রসগোল্লা পাওয়া যায়, আকারে তার চেয়ে দুইগুণ বড়। গরুর দুধের ছানার ঘ্রাণেই যেন অর্ধভোজন সারা! প্লেটে নিয়ে চামচ কেটে মুখে দিয়েই বুজে গেল দুই চোখ। আহা! সেই কী স্বাদ। মনে মনে আওড়াতে থাকি সৈয়দ মুজতবা আলীর ‘রসগোল্লা’ গল্পের সেই বিখ্যাত ছত্র, ‘রসের গোলক...