রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে নিহত হয়েছে শারমিন বিন্তি নামে স্কুলছাত্রী। হায়দার হোটেলের গলিতে বাসার সামনেই তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। ঘটনাটি বুধবার রাতের। রক্তাক্ত বিন্তিকে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।পুলিশ বলছে, হামলাকারী...