Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আধিপত্যের বিরোধে সীতাকুণ্ডে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫০
আধিপত্যের বিরোধে সীতাকুণ্ডে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

তারেক হোসেন বাপ্পি। সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আরেক যুবক।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত তারেক বিএনপির কর্মী বলে এলাকার লোকজন জানিয়েছেন। তিনি একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তার বড় ভাই মো. সাদ্দাম বিএনপির নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

আহত তাফসির আলম শাওন (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়িও অলিনগরে।

স্থানীয়দের বরাতে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, রাতে তারেক ও তার বন্ধু শাওন মোটরসাইকেলে করে অলিনগর গ্রামে একটি সামাজিক ক্লাবের সামনে আসেন। ক্লাবটি তারেকের বড় ভাই সাদ্দামের অফিস হিসেবেও ব্যবহার হয়। সেখানে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার পরে যুবককে গুলি করে হত্যা

১৭ অক্টোবর ২০২৬

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, আহত দুজনকে জরুরি বিভাগে পরীক্ষার পর দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। শাওনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে।

নিহত তারেকের বড় ভাই রহিম খান বাবু জানান, কী কারণে তার ভাইকে হত্যা করা হলো তারা এখনো বুঝতে পারছেন না।

তবে এলাকার লোকজন ধারনা করছেন, বিএনপির অন্তর্কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বললেন, 'জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের তথ্য পেয়েছি।'

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫