Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কোণঠাসা দীপেন আরও বেকায়দায়!

ফজলে এলাহী, রাঙামাটি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৭:৫৯
কোণঠাসা দীপেন আরও বেকায়দায়!

গ্রাফিকস: আগামীর সময়

যেন জীবনের উল্টোপিঠই দেখছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মাত্র আড়াই মাস আগের দাপুটে মন্ত্রী। ১ জুন পদ হারালেন ‘অজানা এক কারণে’। যদিও পদত্যাগপত্রে অজুহাত ছিল অসুস্থতার। তারপর থেকে তার কাছ থেকে দৃশ্যত গুটিয়ে নিতে শুরু করেছেন নেতাকর্মীদের বড় অংশ। এরই মধ্যে গতকাল ঘোষিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ নেতাকর্মীর মধ্যে তার একজন অনুসারীও নেই। অথচ তিনি মন্ত্রী থাকাকালে পরিষদ ঘোষিত হলে পুরো পরিষদই হতো তার ইচ্ছা অনুযায়ী। পুরো পরিষদের সব সদস্যই জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের অনুসারী হিসেবেই পরিচিত।

দীপেন দেওয়ানের অনুসারী ও জেলা বিএনপির সহসভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলছেন, ‘যদি খাগড়াছড়ি জেলা পরিষদ ওয়াদুদ ভূঁইয়ার পরামর্শে হয়, যদি বান্দরবান জেলা পরিষদ জেরীর পরামর্শে হয়, তবে রাঙামাটি জেলা পরিষদ গঠনে কেন রাঙামাটির সংসদ সদস্যকে উপেক্ষা করে গঠন করা হলো। বিষয়টা দৃষ্টিকটু ও বৈষম্যমূলক। যার ফলে রাঙামাটি বিএনপি আগামী দিনের রাজনীতি সংকটে পড়তে পারে বলে আশঙ্কা। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছি।’

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গঠিত পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলছেন, ‘যাদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয়েছে, তারা প্রত্যেকেই দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। এখানে কাউকে বাদ দেওয়া বা কাউকে বঞ্চিত করার কিছু নেই। আগে-পরে প্রত্যেককেই মূল্যায়ন করা হবে।’

পুনর্গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলছেন, ‘দলের ত্যাগী, পরীক্ষিত এবং পরিশ্রমীদের নিয়েই জেলা পরিষদ গঠিত হয়েছে। একটা বড় দলের সবাইকে একসাথে ধারণ করা কঠিন। তবুও প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ত্যাগ মাথায় রেখে আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা চেষ্টা করব তার আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে।’

তবে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এই প্রসঙ্গে বললেন, ‘জেলা পরিষদ গঠনে আমার কোনো ভূমিকা নেই। যাদের বেছে নেওয়া হয়েছে তারা কাদের সুপারিশে হয়েছে বা কাদের পাঠানো তালিকার মাধ্যমে হয়েছে আমি জানি না। দু-এক দিন আগে পার্বত্য সচিব আমাকে একটি তালিকা দিতে বলেছিলেন। আমি বৃহস্পতিবার সেটি দিয়েছি। কিন্তু তার আগেই কীভাবে পরিষদ গঠিত হয়ে গেল আমি জানি না, আমার দেওয়া তালিকার কেউ নাই এখানে।’

এটা তো সত্য, রাঙামাটি বিএনপিতে গ্রুপিং আছে। যেহেতু গ্রুপিং আছে, সেহেতু সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে পরিষদ গঠিত হলে দলের জন্যও ভালো হতো- মন্তব্য করে এই সংসদ সদস্য বললেন, ৫ আগস্টের আগে কোন নেতার মোবাইল বন্ধ থাকত, কোন নেতার সামনে থেকে কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, কোন নেতার কী ভূমিকা আমি বলতে চাই না।’

তবে অবশ্যই সংসদ সদস্য হিসেবে আমার মতামতটা নেওয়া দরকার ছিল, বলেন তিনি।

দীপেন দেওয়ানরাঙামাটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে