Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এনসিটি ইজারা বাতিলে এবার আমরণ অনশন করবেন শ্রমিকরা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৭:০৬
এনসিটি ইজারা বাতিলে এবার আমরণ অনশন করবেন শ্রমিকরা

ছবি: আগামীর সময়

দিনব্যাপী অনশন কর্মসূচি সংক্ষিপ্ত করে এবার আমরণ গণঅনশনের ডাক দিয়েছে বন্দর শ্রমিকরা। দাবি না মানলে ১৯ অক্টোবর থেকে কঠিন এই কর্মসূচি পালন করবে শ্রমিকরা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা চুক্তি বাতিল, শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে সোমবার গণঅনশন কর্মসূচি পালন করে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও দুপুর দেড়টায় সংক্ষিপ্ত করে।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে এ গণঅনশন কর্মসূচি শুরু হয়। গণঅনশন চলাকালে ‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘গো ব্যাক, গো ব্যাক, ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল তুলে দেওয়া হচ্ছে, যা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন

সার ডিলার নিয়োগ পেলেন আ. লীগ পরিবারের সদস্য, বিএনপিতে ক্ষোভ

১২ অক্টোবর ২০২৬

সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং মো. ইব্রাহিম খোকনের সঞ্চালনায় সমাবেশে নেতৃবৃন্দ জানালেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনই সরকারের প্রতি আলোচনার উদ্যোগ নিতে দুই দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ আলোচনার কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্পাদিত কনসেশন চুক্তি দ্রুত বাতিল করতে হবে। পাশাপাশি সিসিটি ও জিসিবি নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহতের অঙ্গীকার করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের চাকরির স্থায়ী নিশ্চয়তা, স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন, পোর্ট ডিউটি ও ঝুঁকি ভাতা বৃদ্ধি, ইনসেনটিভ বোনাস ৯০ দিন ও বার্ষিক জনপ্রতি ১০ লাখ টাকা বিশেষ ইনসেনটিভ প্রদান, রেশনিং প্রথা ও গৃহনির্মাণ ঋণ বৃদ্ধিসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহার জানালেন, ১৯ তারিখের মধ্যে যদি কোনো সমাধান না হয় তাহলে আমরণ অনশন করব। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। সরকার বিদেশিদের সঙ্গে চুক্তি করে ঠিক করেনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) একজন শীর্ষস্থানীয় নেতা তপন দত্ত ও সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন স্কপের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল, বন্দর রক্ষা কমিটির ফজলুল কবীর মিন্টু, শফি উদ্দিন আবিদ, রাজা মিয়া, রেজোয়ানুল হক খাঁন, আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অবিলম্বে দাবি মেনে নিয়ে সংকট নিরসনে সরকারের প্রতি জরুরি আলোচনার আহ্বান জানান।

এনসিটিশ্রমিকঅনশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা