Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

পোলিও টিকার সংকট

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৯:০৩
পোলিও টিকার সংকট

প্রতীকী ছবি

চট্টগ্রামে এক মাসের বেশি সময় ধরে পোলিও টিকা ওরাল পোলিও ভ্যাকসিনের (ওপিভি) সংকট দেখা দিয়েছে। টিকা না পেয়ে টিকাকেন্দ্র থেকে শিশুদের নিয়ে ফিরে যাচ্ছেন অভিভাবকরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এসব টিকা দেওয়া হয় শিশুদের।

৬ থেকে ১২ সপ্তাহের মধ্যে শিশুদের ওপিভি দিতে হয়। নগর এবং জেলার কোনো টিকাকেন্দ্রে ওপিভি টিকা নেই। এক মাসে চট্টগ্রামের পুরো জেলা ও নগরের জন্য দেড় লাখ ডোজের মতো ওপিভি প্রয়োজন হয়। এটা মুখে খাওয়াতে হয়।

জেলা টিকাকেন্দ্রের তত্ত্বাবধায়ক জয়নাব বেগম জানান, কিছুদিন ধরে ওপিভি টিকা নেই। তবে অন্যান্য সব টিকা রয়েছে। ওপিভি না থাকলেও পোলিওর ইপিবি টিকাটি রয়েছে।

শিশুদের প্রথমবার পোলিওর ওপিভি টিকা দিতে হয়। এরপর ইপিবি অর্থাৎ মাংসপেশিতে ইনজেক্ট করা হয়।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, ওপিভি কিছুদিন ধরে নেই। তবে দুই-এক দিনের মধ্যে আশাকরি পাওয়া যাবে। ঢাকায় টিকা সম্ভবত চলে এসেছে। পাঠিয়ে দেবে তারা।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, হাম ও রুবেলা— এই ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা দেওয়া হয়। জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত এই টিকাগুলো সময়মতো দেওয়া জরুরি।

সরকারটিকা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise