Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

স্মৃতিস্তম্ভে ওয়াসিমের নাম বাদ পড়ায় মেয়রের ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৯:৪৩
স্মৃতিস্তম্ভে ওয়াসিমের নাম বাদ পড়ায় মেয়রের ক্ষোভ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন সিসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: আগামীর সময়

জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শহীদ ওয়াসিম আকরামের নাম অন্তর্ভুক্ত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রত্যেকের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো শহীদের নাম বাদ পড়া অত্যন্ত দুঃখজনক এবং এই ভুলটি দ্রুত সংশোধন করা প্রয়োজন।’

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।


আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে

১৬ জুলাই ২০২৬


মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রাম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান- প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে চট্টগ্রামের মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। চট্টগ্রাম সবসময় দেশের আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকেছে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম থেকে তিনজন শহীদ হয়েছেন এবং সারা দেশে আবু সাঈদসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।’

বর্তমানে সবচেয়ে বেশি জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে মেয়র বলেছেন, ‘শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে দেশের কল্যাণে কাজ করতে হবে। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।’


আরও পড়ুন

জুলাই যোদ্ধা ও শহীদদের জাতি চিরদিন স্মরণ করবে

১৬ জুলাই ২০২৬



জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার তাগিদ দিয়ে আন্দোলনের প্রকৃত ঘটনা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে বিকৃত না করে যথাযথভাবে প্রচার-প্রসারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের বর্তমান অবস্থা প্রসঙ্গে মেয়র জানান, এটি বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। তবে ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা দেখা দিলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দায়িত্ব হস্তান্তর করে, তবে চট্টগ্রাম সিটি করপোরেশন তা যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে।

চসিক অতীতের মতো ভবিষ্যতেও জুলাই-আগস্টের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে মেয়র ডা. শাহাদাত হোসেন পুনর্ব্যক্ত করেন।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভজুলাই শহীদজুলাই শহীদ ওয়াসিম আকরাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে