Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

৫ ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৬:৪৯
৫ ব্যাংকের চাকরিচ্যুতদের  অবস্থান কর্মসূচি

পাঁচটি ইসলামী ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন- আগামীর সময়

দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। পুনর্বহালসহ ১০ দফা দাবিতে শতাধিক চাকরিচ্যুত নারী পুরুষ চট্টগ্রাম নগরের বাংলাদেশ ব্যাংকের সামনে প্রায় দুই ঘণ্টার এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনকারীরা দাবি করেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কারণে হাজারো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন এবং অনেককে হয়রানির শিকার হতে হয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকগুলোতে ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু হয়। এর ধারাবাহিকতায় অনেক কর্মকর্তা-কর্মচারীকে কোনো ধরনের স্বচ্ছ তদন্ত বা মানবসম্পদ নীতিমালা অনুসরণ ছাড়াই শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয়করণ এবং পরে চাকরিচ্যুত করা হয়েছে।

বিক্ষোভকারীরা আরও বলেছেন, ব্যাংকিং খাতে আস্থা সংকট এখনো পুরোপুরি কাটেনি। এ অবস্থায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসনের উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

কর্মসূচি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় দক্ষ ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্তি, করপোরেট সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংকিং কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বন্ধ করা অন্যতম।

ইসলামী ব্যাংকচট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise