Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জানাজায় রাজনৈতিক স্লোগান কেন, প্রশ্ন মীর হেলালের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৮:৩৭
জানাজায় রাজনৈতিক স্লোগান কেন, প্রশ্ন মীর হেলালের

ছবি: আগামীর সময়

বর্ষীয়ান রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মিছিল-স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এর মধ্য দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর জন্য সরকারের দেওয়া সুযোগের ‘অপব্যবহার’ করা হয়েছে বলে মনে করছেন তিনি।

শুক্রবার (১৫ মে) সকালে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আগামীর সময়ের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী এমন মত দেন। বুধবার (১৩ মে) সকালে একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী ৮৩ বছর বয়সী রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবনাবসান হয়। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য মোশাররফ পরে ছয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। দুই দফায় মন্ত্রী ছিলেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মোশাররফের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। স্লোগান দিতে দিতে লাশবাহী গাড়ির পেছন পেছন বের হয়ে যান সবাই। জানাজায় স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়। জানাজার অনুমতি দেওয়ার প্রতিবাদে রাতে এনসিপি চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে।

আরও পড়ুন

টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা

১৫ মে ২০২৬

এ প্রেক্ষাপটে সরকারের অবস্থানের বিষয়টি উঠে এলো মন্ত্রিসভার তরুণ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ভাষ্যে, ‘উনি (মোশাররফ হোসেন) একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে যে সম্মানটা জানানো দরকার, ওনার প্রাপ্য সম্মানটা ওনাকে দেওয়া হয়েছে। সরকার সেই সুযোগটা দিয়েছে। কিন্তু এটাকে কিছু লোক পলিটিসাইজ করেছে। খামোখা মিছিল করে, স্লোগান দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।’



জানাজায় রাজনৈতিক স্লোগান কেন, এ প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বললেন, ‘ওনাকে যদি তারা ভালোবাসতেন, তাহলে এটা করতেন না। একটা সামাজিক আয়োজন কিংবা একজন মানুষের অন্তিম যাত্রাকে পলিটিসাইজ করার তো কোনো দরকার ছিল না। এটার মধ্য দিয়ে ওনাকে অসম্মান করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে চেষ্টা আমরা করছি, সেটাকে নস্যাৎ করে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলে আমরা মনে করি।’



‘গতকালের আগেরদিন তো কোনো মিছিল হয়নি, আজ তো কোনো মিছিল হচ্ছে না। তাহলে সরকার যে একটা সুযোগ দিল, সেই সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠন একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলল।’



সরকার ও প্রশাসন যথেষ্ঠ ধৈর্য্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য্য ধারণ করেছে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মানের বিষয় বিবেচনা করে। কিন্তু নিষিদ্ধ সংগঠন সেই সুযোগের সঠিক ব্যবহার করেনি। রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন করতে হয়, আমাদের মনস্ত্বাত্ত্বিক পরিবর্তনের প্রয়োজন আগে। সব জায়গায় রাজনীতিকে বিক্রি না করে কিছু কিছু জায়গায় সম্মানের স্পেসটা রাখা উচিৎ বলে আমি মনে করি।’



চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে মোশাররফ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনমীর হেলালচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে