Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

খাসজমি দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১৯
খাসজমি দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে দুপক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। একে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত জিল্লুর রহমান (৩২) পশ্চিম সরল গ্রামের বাসিন্দা। একই গ্রামের কাউসার ও বেলাল গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানালেন, শটগানের রাবার বুলেটবিদ্ধ অবস্থায় জিল্লুরকে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বঙ্গোপসাগরের বেড়িবাঁধ সংলগ্ন সরকারি খাস জমিতে গড়ে তোলা লবণের মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে রাত ২টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বললেন, ‘সরকারি খাসজমিতে একপক্ষ লবণের মাঠ করেছে। মাছের চাষও করছে। সেই খাসজমি দখলে নেওয়ার জন্য আরেকপক্ষ হামলা করে। তখন উভয়পক্ষে গোলাগুলি হয়।’

দুপক্ষের মধ্যে কারা আছেন জানতে চাইলে ওসি বললেন, ‘সবাই স্থানীয়। সুনির্দিষ্টভাবে কারা ঘটনায় জড়িত সেটা আমরা তদন্ত করে দেখছি। আমরা ঘটনাস্থলে আছি।’

চট্টগ্রামগুলি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise