Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

প্রাণ রক্ষার আর্তি জানিয়ে ভয়েস মেসেজ, ১০ মিনিট পর সাড়া নেই চার ভাইয়ের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৪:৩২
প্রাণ রক্ষার আর্তি জানিয়ে ভয়েস মেসেজ, ১০ মিনিট পর সাড়া নেই চার ভাইয়ের

মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। ছবি : আগামীর সময়

ওমানের মুলাদ্দাহ শহরে চলন্ত গাড়ির ভেতর আটকে পড়েন চার ভাই। নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখার প্রাণপণ লড়াই করছিলেন। নিজ গ্রামের এক প্রবাসী চাচাতো ভাইয়ের কাছে প্রাণ রক্ষার আর্তি জানিয়ে একটি ভয়েস মেসেজ পাঠান, ‘আমরা খুবই অসুস্থ। গাড়ি থেকে বের হতে পারছি না।’

১০ মিনিটের মধ্যেই চার ভাইকে একে একে কল করতে থাকেন ওই প্রবাসী। না, আর কোনো সাড়া নেই। শেষ খবরে জানা গেল, চার ভাই দুনিয়ায় যাত্রা শেষ করেছেন।

গত মঙ্গলবার ওমানের সময় রাত সাড়ে ৮টার দিকে এ বার্তা পান দেশটির বারকা শহরে বসবাসরত পারভেজ। আর তার কাছ থেকেই জানতে পারেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী।

মৃত্যুর শিকার চার ভাই হলেন- মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ।

স্বজনরা জানিয়েছেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ার প্রয়াত আব্দুল মজিদের পাঁচ ছেলে। চারজন ওমানে থাকতেন। মুহাম্মদ এনাম শুধু দেশে থাকেন। তিন ভাই বিবাহিত।

ওমানে থাকা সিরাজ ও শহিদ অবিবাহিত। তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। এজন্য আগামীকাল শুক্রবার দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। চার ভাই মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের বাজার করতে বের হয়েছিলেন। ওমানের বারকা থেকে মুলাদ্দাহ এলাকায় গিয়ে তারা এই করুণ পরিণতির শিকার হন।

ঘটনার বিষয়ে ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, চার ভাইয়ের মধ্যে দুই ভাই একই শহরে থাকতেন। কাজের সূত্রে আর দুই ভাই ভিন্ন ভিন্ন শহরে থাকতেন। তাদের আজ বৃহস্পতিবার রাতে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় বারকায় চার ভাই একত্রিত হন। তারা বিয়ের বাজার করছিলেন। সন্ধ্যা ৭টার পর রওনা দেন মুলাদ্দাহের উদ্দেশ্যে।

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

১৪ মে ২০২৬

‘রাত ৮টা ২৬ মিনিটে তাদের একই পাড়ার চাচাতো ভাই পারভেজ একটি ভয়েস মেসেজ পায়। এক ভাই মেসেজে জানায়, তারা চারজন অসুস্থ হয়ে গাড়ির ভেতরে আটকে আছেন। বারকায় থাকা পারভেজ ১০ মিনিটের মধ্যেই কল করেন। কিন্তু আর সাড়া-শব্দ পাওয়া যায়নি’, যোগ করেন ইয়াসিন চৌধুরী।

চার ভাইকে বহনকারী গাড়িটি চালু অবস্থায় মুলাদ্দাহে একটি কাঁচা রাস্তায় আটকে ছিল বলে জানান ইয়াসিন, ‘মুলাদ্দাহে আমাদের একজন বাংলাদেশি ডাক্তার আছেন, নোমান সাহেব। উনার ক্লিনিকের সামনে দিয়ে গলির ভেতরে কাঁচা রাস্তায় গাড়িটি ছিল। আমাদের ধারণা, তারা অসুস্থ হয়ে পড়ার পর ওই ক্লিনিকে যাবার চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি থেকে বের হতে পারেননি।’

রাত দেড়টার দিকে দুই প্রবাসী বাংলাদেশি গাড়ির ভেতরে তাদের নিথর অবস্থায় দেখেন জানিয়ে ইয়াসিন বলছিলেন, ‘এদের একজন মুলাদ্দাহে একটি গ্রোসারি শপে, আরেকজন অটো ইলেকট্রিক শপে চাকরি করেন। তারা দোকান বন্ধ করে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়েছিলেন। তখন গাড়িটি স্টার্ট অবস্থায় দাঁড়ানো দেখে তাদের কৌতূহল জাগে। দুজন উঁকি দিয়ে দেখেন, সামনের সিটে দুজন ও পেছনের সিটে দুজন ঘাড় এলিয়ে দিয়ে পড়ে আছেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করল। দরজা খুলতে না পেরে তারা পুলিশকে খবর দেয়।’

ইয়াসিন জানায়, রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ির দরজা খুলে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মুলাদ্দাহ শহরের একটি হাসপাতালে তাদের লাশ রাখা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। আমাদের সমিতির একটি প্রতিনিধি দল সার্বক্ষণিক সেখানে আছে।

‘গাড়ির ভেতর এসির গ্যাসে আক্রান্ত হতে পারেন। খাদ্যে বিষক্রিয়াও হতে পারে। এটা ময়নাতদন্ত করল বোঝা যাবে। ওমানের পুলিশ এটা সিরিয়াসলি নিয়েছে’, মৃত্যুর কারণ সম্পর্কে জানান ইয়াসিন চৌধুরী।

চার ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ার ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দলে দলে লোকজন তাদের বাড়ির সামনে ভিড় করছেন। নিহতদের স্বজন ও গ্রামবাসী চার ভাইয়ের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মনে করছেন না। বাংলাদেশ ও ওমান সরকারের কাছে তারা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে, সত্তরোর্ধ মাকে এখনও চার ছেলের মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। ভাই এনামসহ পরিবারের লোকজনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলছেন না।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, ঘটনা শোনার পর তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে যেতে নিষেধ করা হয়েছে। বৃদ্ধা মা বিষয়টি জেনে যেতে পারেন, এই আশঙ্কায় তারা কাউকে আপাতত তাদের ঘরে যেতে দিচ্ছেন না।

ওমানমৃত্যুসড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    advertiseadvertise