Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গুলিবিদ্ধ সেই শিশুর অবস্থা সংকটাপন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:১৪
গুলিবিদ্ধ সেই শিশুর অবস্থা সংকটাপন্ন

ভাই ফয়সাল আহমেদ ও ভাবির সঙ্গে রেশমি আক্তার (মাঝখানে)

যেকোনো সময় মৃত ঘোষণা করা হতে পারে চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে (১১)। লাইফ সাপোর্টে থাকা রেশমির অবস্থা খুবই সংকটাপন্ন।

আজ রবিবার এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

এর আগে ৭ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমি মাথায় গুলিবিদ্ধ হয়। ওই সময় গুলিতে মোহাম্মদ রাজু (২৪) চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার এক যুবক নিহত হয়।

গুলিবিদ্ধ রেশমিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল শনিবার মেডিকেল বোর্ড বসানো হয়। তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে চিকিৎসকেরা জানান।

আজ রবিবার বেলা ১১টায় আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বাকি বিল্লাহ আগামীর সময়কে বলেছেন, ‘মেয়েটির অবস্থা সংকটাপন্ন। যেকোনো মুহূর্তে তাকে মৃত ঘোষণা করা হবে। শুরু থেকেই তার অবস্থা খারাপ ছিল। এখন ব্রেন ডেথ, কনসার্স লেভেল একেবারে শূন্যের কোটায়। রক্তচাপ নেই।’

রেশমির মাথা থেকে গুলি বের করা যায়নি। সে অস্ত্রোপচার করার অবস্থায় শুরু থেকেই ছিল না বলে চিকিৎসকেরা জানান। গতকাল নিউরো সার্জারি, অ্যানেসথেসোলজিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বসে।

আজ সকালে নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল আলম বলেছেন, ‘মেয়েটি লাইফ সাপোর্টে রয়েছে। তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যেকোনো সময় ডেথ ডিক্লেয়ার করা হতে পারে।’

আজ সকালে আইসিইউ বিভাগের বাইরে অপেক্ষমাণ রেশমির বড় ভাই ফয়সাল আহমেদের সঙ্গে কথা হয়। তিনি বলেছেন, ‘চিকিৎসকেরা আমাদের জানিয়ে দিয়েছেন, আশা নেই। আমার মাকে কীভাবে খবরটি জানাব, জানি না। মাকে এখনো বলে যাচ্ছি, বোন ভালো আছে।’

দুই ভাই তিন বোনের মধ্যে রেশমি পঞ্চম। বাবা রিয়াজ আহমেদ ভ্যানগাড়িতে শাক বিক্রি করেন।

চট্টগ্রামগুলিবিদ্ধআহতব্রেন ডেথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে