Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কর্ণফুলী ও আনোয়ারায় দু’জনের মৃত্যু

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৫:২৫
কর্ণফুলী ও আনোয়ারায় দু’জনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় আলাদা ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার কর্ণফুলীর শিকলবাহা খাল এবং আনোয়ারার ফুলতলী বিচ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুজনই খাল ও সাগরের পানিতে ডুবে মারা যান।

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মো. কাসেম আলীর (৬০) মরদেহ রবিবার বিকালে শিকলবাহা এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয়। রাতে আনোয়ারার গহিরা সমুদ্র উপকূল থেকে গফুর আলম (৩৫) নামে জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানায়, কাসেম আলী স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতেন। কয়েক বছর আগে স্ত্রী চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকালে শিকলবাহা খালের আলী হোসেন মার্কেট এলাকায় তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবার অপমৃত্যুর মামলা করেছে।

অন্যদিকে, আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা হাজী খুইল্লা মিয়া ঘাট এলাকায় মাছ ধরে ফেরার পথে জোয়ারের তীব্র স্রোতে নিখোঁজ হন জেলে গফুর আলম। তার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। রাতে উত্তর পরুয়াপাড়া সংলগ্ন ফুলতলী বিচ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, দুপুরে মাছ ধরা শেষে ফেরার সময় গফুর জোয়ারের স্রোতে তলিয়ে গেলে নৌকার মালিক ইয়াসিন ও সহকর্মীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেন। খুঁজে না পেয়ে থানায় একটি জিডি করেন তারা। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া সংলগ্ন ফুলতলী বিচ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোনো মামলা হয়নি।

পানিতে ডুবে মৃত্যুচট্টগ্রামমরদেহ উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার