Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চালের বাজারে অস্থিরতা, বেড়েছে ২ থেকে ১০ টাকা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৬:৫১
চালের বাজারে অস্থিরতা, বেড়েছে ২ থেকে ১০ টাকা

চাল— আগামীর সময়

দেশের চালের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি থেকে খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে পোলাও চালের দাম— কেজিপ্রতি ১০ টাকা। ৫০ কেজির বস্তার দাম বেড়ে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

পরিবহন খরচ বৃদ্ধি এবং হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার কারণে চালের বাজার অস্থির হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই কারণে খুচরা পর্যায়েও দাম বেড়েছে। তবে চালের দর অস্থির হওয়ার পেছনে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুদদারিকেও বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি চালের আড়তে ঘুরে দেখা যায়, ৫০ কেজি ওজনের প্রতিটি চিনিগুঁড়া (পোলাও) চালের বস্তার দাম ৫০০ টাকা বেড়ে ৬ হাজার ৯০০ টাকায় উঠেছে। পাইজাম আতপ চালের বস্তা ১৫০ টাকা বেড়ে ৩ হাজার ১৫০ টাকা, বেতি আতপ চাল ৭০ টাকা বেড়ে ২ হাজার ৮৭০ টাকা এবং স্বর্ণা আতপ চাল ২৫০ টাকা বেড়ে ২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। লতা মিনিকেট চাল ২৫০ টাকা বেড়ে ৩ হাজার টাকা এবং জিরাশাইল চাল ৩৫০ টাকা বেড়ে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া সেদ্ধ চাল ৩ হাজার টাকা, মিনিকেট সেদ্ধ চাল ৩ হাজার ১০০ টাকা এবং মিনিকেট আতপ চাল ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে এসব চালের বস্তার দাম ২৫০ থেকে ৫০০ টাকা কম ছিল।

আরও পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১ জুন ২০২৬

আড়তদার আকরাম হোসাইন জানান, চালের দাম ওঠানামা করে। মাঝে-মধ্যে হঠাৎ ঝড়-বৃষ্টি হলে কিছু ফসল নষ্ট হয়ে যায়, যার প্রভাব সরাসরি বাজারে পড়ে। আগে দিনাজপুর থেকে ট্রাকে করে পাহাড়তলী বাজারে চাল আনতে যে খরচ হতো, এখন সেই খরচ ৩ থেকে ৪ হাজার টাকা বেড়ে গেছে।

পাহাড়তলী বাজারের আরেক পাইকারি ব্যবসায়ী মা ট্রেডার্সের আবদুল আজিজ জানান, বাজারে চালের পর্যাপ্ত জোগান রয়েছে। সামনে যদি আর ফসল নষ্ট না হয় এবং পরিবহন খরচ না বাড়ে, তাহলে চালের দাম আর বাড়বে না।

এই বাজার থেকে নিয়মিত দোকানের জন্য চাল কেনেন খুচরা ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহিদ। আজও তিনি চাল কিনতে যান। গত মাসে যে ৫০ কেজির মিনিকেট আতপ চালের বস্তা ২ হাজার ৮৫০ টাকায় কিনেছিলেন, আজ সেটি কিনতে হয়েছে ৩ হাজার ২০০ টাকায়। ওয়াহিদের মতে, চালের দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের কোনো কারণ লাগে না। তারা অপেক্ষায় থাকে কখন দেশে দুর্যোগ হবে, আর তখনই পণ্যের দাম বাড়িয়ে দেয়।

চালের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান জানান, দাম বাড়ার পেছনে মূল কারণ চালের অবৈধ মজুদদারি। ঈদের পর থেকে আমদানি পর্যায়ে একটি চক্র চাল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এ কারণে দাম বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।

চালচট্টগ্রামচালের দাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!