Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

বোলতার বাসা নেই তো!

agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৫৯
বোলতার বাসা নেই তো!

গ্যারেজের এক কোণে পড়ে থাকা পুরনো বুটজোড়া, বারান্দার সোফা কিংবা শিশুর প্রিয় খেলনা— সবকিছুই হয়ে উঠতে পারে ভয়ংকর ফাঁদ। কারণ, যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় উষ্ণ আর নিরিবিলি জায়গা পেলেই বাসা বাঁধছে বোলতা। তাই মানুষকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন কীটনাশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, অস্বাভাবিক সব জায়গায় বোলতার বাসা পাওয়া যাচ্ছে— ওয়েলিংটন বুট, হ্যান্ডব্যাগ, সোফার ভেতর, গাড়ির বনেট, চিমনির মুখ, এমনকি শিশুদের খেলনার মধ্যেও। ব্রিটিশ পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান রেন্টোকিল জানিয়েছে, আবাসিক এলাকায় বোলতার বাসার কার্যক্রম গত বছরের তুলনায় বেড়েছে ৬১ শতাংশ।

প্রতিষ্ঠানটির টেকনিক্যাল একাডেমির প্রধান পল ব্ল্যাকহার্স্ট বলেছেন, দিনের আলো আর তাপমাত্রা বাড়তে শুরু করলেই শীতঘুম ভেঙে বেরিয়ে আসে রানী বোলতারা। এরপর তারা বাসা তৈরির জন্য খুঁজতে থাকে নিরাপদ ও উষ্ণ জায়গা।’

পলের সতর্কতা, বসন্তে ছোট্ট একটি বাসা খুব দ্রুতই গ্রীষ্মের মাঝামাঝি বিশাল ও অত্যন্ত সক্রিয় বোলতার উপনিবেশে পরিণত হতে পারে। তাই যত দ্রুত বাসা শনাক্ত করা যাবে, সেটি নিয়ন্ত্রণ করাও তত সহজ ও নিরাপদ হবে।

তবে শুধু বাসা খুঁজে পেলেই বিপদ শেষ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা নানা ‘ঘরোয়া কৌশল’ অনুসরণ করেও অনেকে বিপদ ডেকে আনছেন।

গবেষণায় দেখা গেছে, ব্রিটেনের প্রায় অর্ধেক মানুষ পোকামাকড়-সংক্রান্ত সমস্যায় পরামর্শ নিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন।

বিশেষজ্ঞদের মতে, নিজেরা বোলতার বাসা ধ্বংস করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, বিরক্ত করা হলে বোলতারা হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং একসঙ্গে অনেককে কামড়ানোর ঝুঁকি তৈরি হয়।

তারা যেসব ভুল থেকে মানুষকে দূরে থাকতে বলছেন— বোলতার বাসা কাগজের মতো দাহ্য উপাদানে তৈরি। তাই সেখানে আগুন দিলে দ্রুত অগ্নিকাণ্ড ঘটতে পারে। পানি ঢেলে ডুবিয়ে দেওয়া যাবে না। এতে বোলতারা আরও ক্ষিপ্ত হয়ে দলবদ্ধ আক্রমণ করতে পারে। লাঠি বা ব্যাট দিয়ে আঘাত করাও ঠিক নয়। এতে বোলতার কামড়ের ঝুঁকি অনেক বেড়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, কোথাও বোলতার বাসা সন্দেহ হলে নিজে ঝুঁকি না নিয়ে দ্রুত পেশাদারদের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ। বিশেষ করে গ্রীষ্ম যত এগোয়, বোলতার উপনিবেশ তত বড় ও আক্রমণাত্মক হয়ে ওঠে।

ভয়ংকরবোলতাবুটজোড়াখেলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের