Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

জরুরি অবতরণের সময় পুড়ে ছাই প্রাইভেট জেট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:২৬
জরুরি অবতরণের সময় পুড়ে ছাই প্রাইভেট জেট

গালফস্ট্রিম জি-২০০ মডেলের প্রাইভেট জেটটি পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকের লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বিমানটিতে আর কোনো যাত্রী ছিলেন না বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে কোনোমতে অবতরণের পরপরই জেট বিমানটি দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।

অন্য একটি ক্লিপে বিমানবন্দর থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত গালফস্ট্রিম জি-২০০ মডেলের প্রাইভেট জেটটি টেক্সাসের অস্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যে লা রোমানা বিমানবন্দর থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে থাকা অবস্থায় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে চালক সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন।

গালফস্ট্রিম জি-২০০ জেটটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ডমিনিকান ইনস্টিটিউট অব সিভিল এভিয়েশন জানিয়েছে, অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রোটোকলগুলো সক্রিয়। ঘটনার কারণ নির্ধারণে চলছে তদন্ত।

উল্লেখ্য, এই বিমানবন্দরটি মূলত পর্যটন শহর লা রোমানাকে সেবা দিয়ে থাকে। ক্যারিবীয় অঞ্চলের ১১.৬ মিলিয়ন জনসংখ্যার দেশ ডমিনিকান রিপাবলিকের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলো পর্যটন খাত।

এর আগে ২০২১ সালেও দেশটির রাজধানী সান্তো দোমিঙ্গোর লাস আমেরিকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : এনডিটিভি

বিমান বিধ্বস্তমৃত্যুডমিনিকান রিপাবলিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের