Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
মনোতোষের হাত ধরে বদলে গেছে ‘হাটছালা’ গ্রাম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মার্কিন গোয়েন্দা কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২২:৪০
মার্কিন গোয়েন্দা কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের আকার ছোট করার পাশাপাশি স্থায়ী নেতৃত্বে জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ কাউকে খোঁজার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নজরদারি আইনের মেয়াদ বাড়ানোর আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি বিল পুলটেকে নির্দেশ দিয়েছেন যাতে তিনি ১৯ জুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দপ্তরটির আকার ছোট করেন এবং কর্মীদের নিজ নিজ মূল সংস্থায় ফিরিয়ে দেন।

ট্রাম্প লিখেছেন, ‘আমি উইলিয়াম পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি ১৯ জুন দায়িত্ব নেবেন। আমি তাকে দপ্তরটির প্রয়োজনীয় ও তাৎক্ষণিক আকার কমানোর কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি, যাতে কর্মীদের নিজ নিজ সংস্থায় ফেরত পাঠানো হয়।’

তিনি আরও লেখেন, ‘একই সময়ে আমি জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ একজন স্থায়ী জাতীয় গোয়েন্দা পরিচালক মনোনীত ব্যক্তিকে খুঁজছি।’

এ ছাড়া ট্রাম্প কংগ্রেসের প্রতি গুরুত্বপূর্ণ একটি নজরদারি আইনের স্বল্পমেয়াদি মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে সংস্থাটির স্থায়ী প্রধান নির্বাচন ও অনুমোদনের জন্য সময় পাওয়া যায়।

বিদেশি গোয়েন্দা নজরদারি আইনের ৭০২ ধারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে আদালতের পৃথক অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানরতদের ই-মেইল ও অন্যান্য যোগাযোগ পর্যবেক্ষণের ক্ষমতা দেয়।

এই আইনের মেয়াদ শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise