Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ফিলিস্তিনি গায়ককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে সমালোচনার মুখে প্রাডা

আনাদেলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২২:৩৮
ফিলিস্তিনি গায়ককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে সমালোচনার মুখে প্রাডা

শিল্পীর গলায় থাকা ঐতিহাসিক ফিলিস্তিনের মানচিত্র-আকৃতির একটি পেনডেন্ট

ফিলিস্তিনি গায়ক সেইন্ট লেভান্টকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়ার পর অনলাইনে সমালোচনার মুখে পড়েছে ইতালির বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান প্রাডা। শিল্পীকে ফিলিস্তিনের মানচিত্র-আকৃতির একটি পেনডেন্ট পরা অবস্থায় প্রচারমূলক ভিডিওতে দেখানোর পর প্রতিষ্ঠানটির পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী।

২০২৭ সালের বসন্ত/গ্রীষ্মকালীন পুরুষদের ফ্যাশন শোতে মিলানে অংশ নেওয়ার কয়েক দিন পর প্রাডা সেইন্ট লেভান্টের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। এরপর প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীর একটি ভিডিও প্রকাশ করে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল শিল্পীর গলায় থাকা ঐতিহাসিক ফিলিস্তিনের মানচিত্র-আকৃতির একটি পেনডেন্ট। সমালোচকদের দাবি, এটি ‘ইসরায়েলের অস্তিত্ব মুছে ফেলার’ বার্তা বহন করে এবং প্রাডা এমন বার্তাকে সমর্থন করছে। অন্যদিকে সমর্থকদের মতে, এটি ফিলিস্তিনি পরিচয় ও ঐতিহ্যের প্রকাশ মাত্র।

সমালোচনার বিষয়ে প্রাডা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। একইভাবে সেইন্ট লেভান্টও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি।

মারওয়ান আবদেলহামিদ নামে জন্ম নেওয়া জেরুজালেমে জন্মগ্রহণকারী ও গাজায় বেড়ে ওঠা এই শিল্পী আরবি, ইংরেজি ও ফরাসি ভাষার মিশ্রণে গান গেয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তিনি বিভিন্ন সময় প্রকাশ্যে নিজের ফিলিস্তিনি পরিচয় নিয়েও কথা বলেছেন। তিনি প্রাডার প্রথম ফিলিস্তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ঘিরে প্রতিষ্ঠান ও জনপরিচিত ব্যক্তিদের বিতর্কে জড়িয়ে পড়ার সাম্প্রতিক উদাহরণগুলোর মধ্যে এটিও একটি।

২০২৩ সালে ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য দেওয়ার পর অভিনেত্রী সুসান সারানডনকে তার ট্যালেন্ট এজেন্সি বাদ দেয়। একই বছর গাজা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে ‘স্ক্রিম’ চলচ্চিত্র সিরিজ থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রী মেলিসা বারেরাকে।

ওই বছরই ফ্যাশন ব্র্যান্ড জারা একটি বিজ্ঞাপন প্রচারণা নিয়ে সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের দাবি ছিল, বিজ্ঞাপনটির দৃশ্য গাজার যুদ্ধের ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পরে প্রতিষ্ঠানটি প্রচারণাটি প্রত্যাহার করে এবং ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করে।

অন্যদিকে কিছু প্রতিষ্ঠান ফিলিস্তিনি সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগও নিয়েছে। চলতি বছরের শুরুতে প্রসাধনী প্রতিষ্ঠান হুদা বিউটি সেইন্ট লেভান্টের সঙ্গে যৌথ উদ্যোগ চালু করে। প্রতিষ্ঠানটি এটিকে ফিলিস্তিনি সংস্কৃতি ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধা হিসেবে বর্ণনা করে এবং জানায়, এ উদ্যোগের আয় গাজায় মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

প্রাডাসেইন্ট লেভান্টফিলিস্তিনব্র্যান্ড অ্যাম্বাসেডর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise