Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

পর্তুগালে প্লাস্টিক বোতল ফেরতে মিলবে ইউরো

পর্তুগাল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৭:৫৪
পর্তুগালে প্লাস্টিক বোতল ফেরতে মিলবে ইউরো

বোতল ফেরত দিচ্ছেন পর্তুগালের জ্বালানি মন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো। ছবি: দ্য রেসিডেন্ট

ব্যবহৃত প্লাস্টিক বোতল ফেরতে ইউরো দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছে পর্তুগাল সরকার। বোতল বা অ্যালুমিনিয়ামের ক্যান নির্দিষ্ট ভেন্ডিং মেশিনে জমা দিলে প্রতিটি বোতলের বিনিময়ে ফেরত দেওয়া হবে ১০ সেন্ট। পরিবেশদূষণ রোধ এবং রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াকরণকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

পর্তুগালজুড়ে ইতোমধ্যে ২৫০০টি স্বয়ংক্রিয় মেশিন এবং ৮ হাজারের বেশি ম্যানুয়াল কালেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে, সেগুলো অবস্থান করবে বড় সুপার মার্কেটগুলোর কাছাকাছি।

এখন থেকে কোনো পানীয় কেনার সময় গ্রাহককে বোতলের দামের সঙ্গে অতিরিক্ত ১০ সেন্ট অথবা সুপার মার্কেটে কেনাকাটার সময় ডিসকাউন্ট হিসেবে সুবিধা দেওয়া হবে। তবে মেশিনটি কেবল ৩ লিটার পর্যন্ত ধারণক্ষমতাসম্পন্ন সিঙ্গেল-ব্যবহত প্লাস্টিক বোতল এবং মেটাল ক্যান গ্রহণ করবে। শর্ত হলো— বোতলটি অবশ্যই অক্ষত ও শুকনো হতে হবে এবং এতে লাগানো থাকতে হবে ক্যাপ।

মেশিনে কেবল সেই বোতলগুলোই গ্রহণ করা হবে, যেগুলোতে ঘোড়ার খুরের মতো তীরের চিহ্ন এবং রিটার্ন বা ভোলটা শব্দটি লেখা থাকবে। এই সিস্টেমের আওতায় আসবে না লোগোবিহীন বা পুরোনো বোতলগুলো।

‘দেশে প্রতি বছর প্রায় ২১০ কোটি প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম বোতল ব্যবহৃত হয়। এই সিস্টেমের মাধ্যমে ২০২৯ সালের মধ্যে ৯০ শতাংশ বোতল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ১৫ কোটি ইউরো বিনিয়োগের এই মেগা প্রকল্পে প্রায় ১৫০০ মানুষের কর্মসংস্থান হবে’— জানালেন পর্তুগালের পরিবেশ ও জ্বালানিমন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো।

তার ভাষ্য, জার্মানি ও ডেনমার্কের মতো দেশগুলোতে এই পদ্ধতি ইতোমধ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে, যা এখন পর্তুগালের পরিবেশ রক্ষায় করবে নতুন দিগন্ত উন্মোচন।

আগামী ১০ আগস্ট পর্যন্ত বাস্তবায়ন কাল চলবে। লোগোবিহীন বোতলগুলো আগের মতোই সাধারণ রিসাইক্লিং বিনে ফেলার পরামর্শ দিয়েছে দেশটি।

পর্তুগালবোতলইউরো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে