Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফকল্যান্ডের তেল উত্তোলন নিয়ে ব্রিটেনকে আল্টিমেটাম আর্জেন্টিনার

  • ‘সি লায়ন’ প্রকল্প ঘিরে নতুন সংঘাত, হামবুর্গের সমুদ্র আইন ট্রাইব্যুনালে যাওয়ার হুঁশিয়ারি বুয়েনস আয়ার্সের
  • দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার সামনে আনছে লন্ডন
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১
ফকল্যান্ডের তেল উত্তোলন নিয়ে ব্রিটেনকে আল্টিমেটাম আর্জেন্টিনার

দক্ষিণ আটলান্টিকের ঠান্ডা জলে এবার উত্তাপ তেলের। চার দশকেরও বেশি পুরোনো সার্বভৌমত্ব বিরোধে নতুন আগুন ধরিয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে বিশাল অফশোর তেল প্রকল্প। আর্জেন্টিনা ব্রিটেনকে জানিয়ে দিয়েছে, কাজ বন্ধ না হলে এবার বিরোধ যাবে আন্তর্জাতিক আইনি মঞ্চে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সরকার জানিয়েছে, ব্রিটেনকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে ‘সি লায়ন’ তেল প্রকল্পের কাজ থামাতে। তা না হলে জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি-তে অন্তর্বর্তী আদেশ চাওয়া হবে। প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, “আর্জেন্টিনা নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে না।” বুয়েনস আয়ার্সের অভিযোগ, প্রকল্পটি তাদের সার্বভৌম অধিকারের “অপূরণীয় ক্ষতি” করছে।

‘সি লায়ন’ প্রকল্পটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রায় ২২০ কিলোমিটার উত্তরে নর্থ ফকল্যান্ড বেসিনে। ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিতাস পেট্রোলিয়াম এবং ব্রিটিশ রকহপার এক্সপ্লোরেশন যৌথভাবে এটি উন্নয়ন করছে। প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন ২০২৮ সালে শুরু হওয়ার কথা। কোম্পানিগুলোর দাবি, তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সরকারের দেওয়া বৈধ লাইসেন্সের অধীনে কাজ করছে এবং ব্রিটিশ সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো পদক্ষেপটিকে “ঐতিহাসিক ও নজিরবিহীন” বলে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্য, আর্জেন্টিনার অনুমতি ছাড়া মালভিনাস অঞ্চলের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান বা উত্তোলনে জড়িতদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। এর আগে আর্জেন্টিনা প্রায় ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক প্রক্রিয়াও শুরু করেছে।

তবে লন্ডনের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ব্রিটিশ সরকার বলেছে, ফকল্যান্ড দ্বীপবাসীর নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ উন্নয়নের অধিকার রয়েছে। ২০১৩ সালের গণভোটে দ্বীপবাসীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবেই থাকার পক্ষে ভোট দিয়েছিল। ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজমন্ত্রী উমা কুমারান বলেছেন, ফকল্যান্ডবাসীর অর্থনৈতিক কর্মকাণ্ড ও সম্পদ উন্নয়নের অধিকারের পাশে সরকার থাকবে।

বিরোধের আইনি মাত্রাও ইতিমধ্যে বেড়েছে। চলতি মাসে আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত পরিবেশগত পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত ‘সি লায়ন’ প্রকল্পের কাজ স্থগিতের নির্দেশ দেয়। তবে ফকল্যান্ডে সেই আদেশ কার্যকর করানো কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ফলে প্রায় ৪৪ বছর আগে যুদ্ধের কেন্দ্র হওয়া দ্বীপপুঞ্জে এবার সংঘাতের ভাষা বন্দুক নয়, আদালত, লাইসেন্স আর তেলের ব্যারেল।

ফকল্যান্ডব্রিটেনআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের