টানা হতাশাজনক পারফরম্যান্সে
খাদের কিনারায় থাকা ইন্টার মায়ামি অবশেষে খুঁজে পেল তাদের চেনা ছন্দ। যুক্তরাষ্ট্রের
মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে গোলবন্যা বইয়ে ৭-১ গোলের রেকর্ড
গড়া জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল। ৩৯ বছর বয়সেও জাদুকরি পারফরম্যান্সে একাই চার
গোল করেছেন মেসি।
নতুন কোচ হিসেবে কিলি গঞ্জালেসের
নাম ঘোষণা হওয়ার পর এটিই ছিল মায়ামির প্রথম ম্যাচ। যদিও টাচলাইনে নতুন কোচ উপস্থিত
ছিলেন না, তবে মাঠে খেলোয়াড়দের আক্রমণাত্মক মানসিকতা আর গোলক্ষুধা ছিল দেখার মতো। ম্যাচের
শুরু থেকেই প...