৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।আজ বৃহস্পতিবার কমিশনের এক বিশেষ সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।পিএসসি সূত্রে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময়সূচি শিগগিরই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলের বিশদ বিবর...