ফেনী জেনারেল হাসপাতালে স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে অশোভন মন্তব্য ও উত্তেজিতভাবে কথা বলার অভিযোগে চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।নোটিশ পাওয়া নার্সরা হলেন জাহানারা আক্তার কাজল, লক্ষী রানী দে, মিতালী রানী ও কণিকা রানী ভৌমিক। তাদের তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। সভায় হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং অতিরিক্ত র...