নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরীয় অভিনেত্রী হো-ইয়োন এবার বড় পর্দায় কাজ করলেন। কোরীয় সায়েন্স ফিকশন অ্যাকশন-থ্রিলার ‘হোপ’ সিনেমায় সং-এ নামের এক নবীন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কাহিনিতে ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা ঘটনাপ্রবাহের কেন্দ্রে জড়িয়ে পড়ে তার চরিত্রটি।
সং-এ চরিত্রে হো-ইয়োনের অ্যাকশননির্ভর অভিনয় দেখে সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছেন। চরিত্রটির প্রয়োজনে আগ্নেয়াস্ত্র চালানো, গাড়ি ড্রিফটিংসহ বিভিন্ন অ্যাকশন কৌশলের প্রশিক্ষণ নিত...