গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদে ভয়াবহ রূপ নিয়েছে নদীভাঙন। গত এক সপ্তাহে বিলীন হয়েছে শতাধিক বসতঘর, অন্তত ২০০ বিঘা আবাদি জমি, গ্রামীণ সড়ক ও বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাফেজিয়া মাদ্রাসা। ভিটেমাটি হারিয়ে বহু পরিবার এখন খোলা স্থানে কিংবা আত্মীয়স্বজনের আশ্রয়ে কাটাচ্ছে দিন। তাদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারও স্থায়ী নদীশাসনের বদলে সীমিত পরিসরের সাময়িক ব্যবস্থা নিয়েই দায়িত্ব শেষ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে তিস্তার ভাঙন শুধু জমি নয়, কেড়ে নিচ্ছে মানুষের...