চোরের ভয়ে গৃহকর্ত্রী ঘরের মাটির নিচে পুঁতে রেখেছিলেন ১১ ভরি স্বর্ণালঙ্কার। টাইলসের কাজে মাটি খুড়তে গেলে বেরিয়ে আসে সেসব। লুট করে পালান দুই মিস্ত্রি। মেহেরপুরের গাংনীর মুন্দা গ্রামে এমনই এক ঘটনার বর্ণনা দিলেন গাংনী থানার ওসি হাদ্দিদ মূর্শেদ চৌধুরী।আজ মঙ্গলবার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। জানান, চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। খোঁজা হচ্ছে আরেক আসামিকে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোমিন খান। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারাদি গ্রামের বাসিন্দা।
আরও...