নওগাঁ সদর উপজেলায় নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যায় নারচী মোড়ে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুধবার বিদ্যালয় চলাকালে চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক ছিলেন না। এ সময় এক শিক্ষার্থী গান করছিল। তা শুনতে পেয়ে সহকারী শিক্ষক সালাম শ...