সৌদিতে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। এর মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার। শুক্রবার (২৮ আগস্ট) সকালে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে পাশাপাশি খাটিয়া রেখে সাতজনের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।আত্রাইয়ের নিহত সাতজন হলেন— উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামা...