রংপুরের তারাগঞ্জে সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক সংস্কার করেছে স্থানীয়রা। এ বর্ষায় উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া যাওয়ার রাস্তায় একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে যায়। এলাকাবাসী বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কাজ না করায় নিজেরাই চাঁদা তুলে রড, সিমেন্ট কিনে এনে কাজ করেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেছেন, গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন থেকে এভাবে পড়ে থাকলেও তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে আমরা নিজেরাই চাঁদা তুলে কাজটি করেছি। কলেজশিক্ষার্থী জামান সরকার বলেছেন, আমাদের গ্রাম থেকে...