অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।আজ সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ সচিবের প্রজ্ঞাপনে বলা হয়– অবসরোত্তর ছ...