চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিআইসি টাওয়ারে ধাক্কা লেগে শুক্রবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার পর ভবনটির আশপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ করে।রয়টার্সকে দুই প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির সমান আকারের একটি উড়োজাহাজ ভবনটিতে আঘাত হানে।‘চায়না জুন’ নামে পরিচিত ১০৮ েতলা সিটিআইসি টাওয়ার বেইজিংয়ের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত। এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিটিআইসি গ্রুপের প্রধান কার্যালয়।ঘটনার পর এলাকা...