কক্সবাজারের টেকনাফে পেট ও দুই পায়ে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় বেঁধে ২৪ হাজার ইয়াবা বহনের সময় এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।আজ শুক্রবার দুপুরে র্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদ পেয়ে র্যাব-১৫-এর একটি দল ইয়াবার বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাবে বলে জানতে পারে।সকাল ৮টার দিকে কচ্ছপিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। সক...