গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা রাসায়নিক সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর মন্দুয়া এলাকায় ৯ নম্বর বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহিন সরকারের বাড়িতে এই অভিযান হয়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহিন সরকারের বাড়িতে অভিযান হয়। সেখানে পাওয়া যায় ১৩ বস্তা ইউরিয়া,...