নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে এবার দুটি এমকিউ-৯বি সশস্ত্র ড্রোন যুক্ত করার পরিকল্পনা করছে ভারত। এর ফলে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে দেশটির দীর্ঘপাল্লার নজরদারি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এনডিটিভি।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর জন্য ৩০ মাসের মেয়াদে দুটি এমকিউ-৯বি সিগার্ডিয়ান উচ্চ উচ্চতায় দীর্ঘসময় উড্ডয়ন সক্ষম (এইচএইএলই) দূরনিয়ন্ত্রিত বিমান ব্যবস্থা ভাড়া নিতে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের সঙ্গে চুক্তি কর...