সেনা, নৌ ও বিমানবাহিনী–পাকিস্তানের তিন সামরিক শাখার উপর আরও স্পষ্ট একক কমান্ড। সঙ্গে বদলে যাচ্ছে দেশটির অতিসংবেদনশীল পরমাণু ও কৌশলগত অস্ত্র পরিচালনার শীর্ষ কাঠামোও। বিরোধীদের ওয়াকআউট, সরকারের শরিক দলের আপত্তি এবং সংসদীয় কমিটিতে আলোচনা না হওয়ার অভিযোগের মধ্যেই ২০ আগস্ট একই দিনে পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেট পাস করেছে দুটি গুরুত্বপূর্ণ আইন। রাষ্ট্রপতির সম্মতি এবং সরকারি গেজেট প্রকাশের পর সেগুলি ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে। ফলে গত বছর সংবিধান সংশোধন করে প্রতিরক্ষা কাঠামোয় যে বড় পরিবর্তন শুরু হয়েছি...