খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির একমাত্র বিদ্যুতের সাব স্টেশনটিতে আগুন লেগেছে। এতে উপজেলা সদরসহ আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।আজ সোমবার বিকাল ৪টায় এই আগুনের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীছড়ি উপজেলা সদরের হাসপাতাল এলাকায় অবস্থিত বিদ্যুতের সাব স্টেশনটিতে হঠাৎ আগুন লাগে। বিদ্যুতের যন্ত্রাংশ পুড়তে দেখে স্থানীয়দের কাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
বৃষ্টি হলেই তলিয়ে যায় বগুড়া নগরী...