প্রায় ৭০ বছরের সংসার। সুখ-দুঃখ, অভাব-অনটন আর জীবনের নানা সংগ্রামে একে অপরের সঙ্গী ছিলেন সাজু শেখ (৮৮) ও নূরজাহান বেগম (৮৫)। বার্ধক্যে এসে অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করেই কাটছিল সাজু শেখের দিন। অভাবের সংসারে স্ত্রীর চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করতে গিয়ে অসহায় হয়ে পড়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার আকুতি ছুঁয়ে গিয়েছিল অসংখ্য মানুষের হৃদয়। পাশে দাঁড়িয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত জীবনসঙ্গীকে হারাতে হলো সাজু শেখকে। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে চলে গেলেন নূরজাহান বেগম। রেখে গেলেন...