ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শুক্রবার রাতে জিডির বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম।জিডির ঘটনায় আজ শনিবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’ তিনি আরও বলেছেন, ‘সরাই...