বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ২০ বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত। এখন আর সেই নির্যাতনের পুনরাবৃত্তি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। তিনি প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘প্রশাসনের সব কর্মকর্তাকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রশাস...