চট্টগ্রাম নগরীতে ৭০ লাখ বাসিন্দা। তাদের তৃষ্ণা মেটে ওয়াসা, নলকূপ ও বাণিজ্যিক জারের পানিতে। জীবন বাঁচানোর জন্য এসব উৎসের ওপর ভরসা করলেও তা মোটেও নিরাপদ নয় বলে জানা গেল এক গবেষণা প্রতিবেদনে। এমনকি এই শহরের তিন উৎসের পানির মান নিয়েই উদ্বেগ রয়েছে খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। সংস্থাটির খসড়া মহাপরিকল্পনায় তুলে ধরা হয়েছে এ বিষয়ে পরিচালিত সাম্প্রতিক ওই গবেষণার উদ্বেগজনক তথ্য। যেখানে মিলেছে প্রতি ফোঁটা পানিতে প্রায় ৭০০ ব্যাকটেরিয়া পাওয়ার প্রমাণ।
সবচেয়ে ভয়ের বিষয় হলো, বাসাবাড়িতে ২০-৩০ মিনিট...