ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গত দুই মাসে শিশু ও কিশোর নিখোঁজের ঘটনায় ২৬টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৪ জনের সন্ধান মিলেছে বা তারা ফিরে এসেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন, যাদের খোঁজ পাওয়া যায়নি।মুক্তাগাছা থানার ডিউটি অফিসার আয়াত উল্লাহ জানান, প্রতিটি নিখোঁজের ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত...