টুয়েলভে
নানা নকশা
দুর্গাপূজার
সাজে এবার ঐতিহ্য ও
আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে টুয়েলভ ক্লদিং। এবারের সংগ্রহে দক্ষিণ ভারতের কোলাম ও শান্তিনিকেতনের আলপনার
নকশা উঠে এসেছে পোশাকে।
নারীদের সালোয়ার-কামিজ, কুর্তি ও গাউন থেকে
পুরুষদের পাঞ্জাবি— সবকিছুতেই রয়েছে উৎসবের আবহ। শিশু-কিশোরসহ
সবার জন্য রাখা হয়েছে
স্বাচ্ছন্দ্য ও বয়স উপযোগী
নানা নকশা।
রঙ বাংলাদেশের শারদ উৎসব
শিউলির
সুবাস, কাশফুলের সৌন্দর্য আর ঢাকের শব্দে
শারদ উৎসবের আবহ আরও রঙিন
হয়ে ওঠে নতুন পোশাকে।
সেই আনন্দ সামনে রেখে রঙ বাংলাদেশ...