শাপলা চত্বর গণহত্যা মামলার ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করা হয়েছে। আজ সোমবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ তদন্ত প্রতিবেদন জমা করা হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আজই তা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এ মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজসহ অনেক আসামি রয়েছেন। গ্রেফতার আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পু...