নড়াইলের লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ছাড়া বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী।দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধানে ও নির্দেশনায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মার...