নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শটগান। পরে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শটগান।আজ সোমবার সকাল ৮টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয় উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ জালে একটি শটগান দেখতে পান। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি...